× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরসরাইয়ে লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১৪:২২ পিএম

মিরসরাইয়ে লরির পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই এলাকায় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ড্রাম ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ জুন) সকাল সাড়ে ৭টায় মহাসড়কের ঠাকুরদিঘি বাজার এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ড্রাম ট্রাক চালক ফারুক হোসেন (৩৯) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বসু মিয়া পাড়ার আব্দুল মান্নানের ছেলে এবং চালকের সহকারী রবিউল ইসলাম (৩৫) টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার চক্করতৈল এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘি বাজারের উত্তর পাশে ঢাকামুখী লেনে দ্রুত গতির ড্রাম ট্রাকটি ওভারটেক করার সময় কন্টেইনারবাহী চলন্ত লরির পেছনে ধাক্কা দেয়। এ সময় ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। পরে ঘটনাস্থলেই চালক ও সহকারীর মৃত্যু হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন জানান, চলন্ত লরির পেছনে ড্রাম ট্রাকের ধাক্কায় ট্রাকের চালক ও সহকারীর মৃত্যু হয়েছে। মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গাড়িগুলো আমরা হেফাজতে নিয়েছি। এই বিষয়ে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা