× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২২ জুন ২০২৫ ১০:২২ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ডভ্যানের ধাক্কা, নিহত ১

টাঙ্গাইলের মির্জাপুরে দাঁড়িয়ে ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় সুজন খান (৪৮) নামে একজন নিহত হয়েছেন।

শনিবার (২১ জুন) রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের মির্জাপুর বাইপাসের বাওয়ার কুমারজানী মা সিএনজি পাম্প সংলগ্নে এ ঘটনা ঘটে।

নিহত সুজন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার জিরাইল গ্রামের ইউনুছ খানের ছেলে। তিনি কাভার্ডভ্যান চালক ছিলেন।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান রাত ৩টার দিকে মহাসড়কের ওইস্থানে পৌঁছালে টাঙ্গাইলগামী লেনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে চালক মারা যান। পরে পুলিশ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর গোড়াই হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা