× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অপহরণের পর নির্যাতন, পাঁচ দিন ধরে স্বজনদের শোনানো হচ্ছে আর্তনাদ

কক্সবাজার অফিস

প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৯:৫৪ পিএম

আপডেট : ২১ জুন ২০২৫ ১৯:৫৯ পিএম

অপহৃত কিশোর রিয়াজুল হাসান।

অপহৃত কিশোর রিয়াজুল হাসান।

চট্টগ্রামের লোহাগাড়া থেকে কক্সবাজার যাওয়ার পথে অপহৃত কিশোর রিয়াজুল হাসানের (১৮) ওপর নির্যাতন চালিয়ে তার আর্তনাদ পরিবারকে শোনানো হচ্ছে। মুক্তিপণ না পেলে তাকে হত্যার হুমকি দিচ্ছে অপহরণকারীরা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার যাওয়ার পথে অপহরণের শিকার হন তিনি।

রিয়াজুল হাসান চট্টগ্রামের লোহাগাড়া থানার চরম্বা ইউনিয়নের চরম্বা পদ্মশিখিলের বাসিন্দা ফেরদৌস আলমের ছেলে।

ফেরদৌস আলম জানান, গত মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে কক্সবাজার যাওয়ার পথে রিয়াজুল নিখোঁজ হয়। পরদিন তার ব্যবহৃত মোবাইল নম্বরে ফোন দিলে এক অপরিচিত ব্যক্তি কল রিসিভ করে মুক্তিপণের জন্য হুমকি দেয়।

তিনি বলেন, ‘ছেলেকে বাঁচাতে পুলিশের দ্বারে দ্বারে ঘুরছি, কিন্তু পাঁচ দিনেও তাকে উদ্ধার করা যায়নি। এখন অপহরণকারীরা বলছে, এক লাখ টাকা দিলে ছেড়ে দেবে। আমার সেই সামর্থ্যও নেই। ছেলে মরে গেলেও আমি কিছু করতে পারব না!’

স্থানীয় থানায় সাধারণ ডায়রি করার পর তথ্য-প্রযুক্তির সহায়তায় রিয়াজুলের অবস্থান প্রথমে কক্সবাজারের টেকনাফের হ্নীলা এলাকায় শনাক্ত হয়। তবে সর্বশেষ অবস্থান নারায়ণগঞ্জে পাওয়া গেছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিমেল রায়।

লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান বলেন, ঘটনার পরপরই টেকনাফ থানাকে সহযোগিতার জন্য জানানো হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।

কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৭ মাসে টেকনাফ অঞ্চলে ২৫৪টি অপহরণ ঘটনা ঘটেছে, যা উদ্বেগজনক হারে বাড়ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা