× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশুলিয়ায় সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণ, সংঘর্ষে আহত ১৫

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ২১ জুন ২০২৫ ১৯:৩৯ পিএম

আপডেট : ২১ জুন ২০২৫ ২০:০৬ পিএম

আশুলিয়ায় সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণ, সংঘর্ষে আহত ১৫

ঢাকার আশুলিয়ায় সড়ক বন্ধ করে দেয়াল নির্মাণ করায় গ্রামবাসীর সঙ্গে জমির মালিকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (২১ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এর আগে, গত শুক্রবার সন্ধ্যায় আশুলিয়ার শিমুলিয়া বাজার এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতর আহতরা হলেনÑ শফিকুর রহমান, অজিত সূত্রধর, তারা মিয়া, মোশাররফ হোসেন, শহিদুল ইসলাম, আবুল হোসেন, আল মারুফ ও জহিরুল ইসলাম। তারা ধামরাই ও আশুলিয়ার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শিমুলিয়া বাজার থেকে শ্মশানঘাট পর্যন্ত কাঁচা একটি সড়ক রয়েছে। এটি গ্রামবাসী ব্যবহার করে আসছেন। স্থানীয় জমির মালিক আবুল হোসেন ও তার সহযোগীরা সম্প্রতি সড়কটি ঘেঁষে দেয়াল নির্মাণ শুরু করায় মানুষের চলাচলে বাধার সৃষ্টি হয়। এলাকাবাসী সড়কটি সচল রাখার জন্য জমিটি কিনে নিতে আগ্রহ দেখালেও মালিকপক্ষ তাতে রাজি হয়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার এক জনপ্রতিনিধির উপস্থিতিতে এলাকাবাসী দেয়ালটি ভেঙে ফেলে। এরপর সন্ধ্যায় এ নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও তাদের সামনেই জমির মালিক আবুল হোসেন ও তার সমর্থকরা এলাকাবাসীর ওপর হামলা চালায়।

একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হন। তাদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় দুপক্ষই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক মজিবুর রহমান ভূঁইয়া বলেন, ‘বিকালে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তখনই আবুল হোসেনের লোকজন হামলা চালায়। পরে দুপক্ষের সংঘর্ষে অন্তত আটজন গুরুতর আহত হন।’

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন বলেন, ‘জমি ও সড়ক নিয়ে বিরোধ থেকেই এ সংঘর্ষ হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা