× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে হত্যা

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৫ ১৭:০২ পিএম

রাঙ্গুনিয়ায় যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুর বাড়ি থেকে ফেরার পথে এক মারমা যুবককে গুলি করে খুন করেছে সন্ত্রাসীরা৷

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের খাইন্দার কুল এলাকায় এই ঘটনা ঘটে৷

নিহত যুবকের নাম শিবুউ মারমা। সরফভাটা বড়খোলাপাড়া এলাকার চিংচালা মারমার ছেলে তিনি।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার স্ত্রীসহ চন্দ্রঘোনা রাইখালী এলাকায় শ্বশুর বাড়ি যান শিবুউ মারমা। শুক্রবার একা নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। ফেরার পথে সরফভাটা খাইন্দার কুল এলাকায় এলে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বুকের কাছে একটু গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে৷ তাৎক্ষণিক কারা এই ঘটনা ঘটিয়েছে জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করাসহ আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা