× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

না.গঞ্জের সাবেক মেয়র আইভী ফের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৫ ২১:২২ পিএম

আপডেট : ১৮ জুন ২০২৫ ২১:৩৮ পিএম

না.গঞ্জের সাবেক মেয়র আইভী ফের রিমান্ডে

সিদ্ধিরগঞ্জ থানার একটি হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এ সময় ফতুল্লার অপর এক মামলায় আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের চৌধুরীর আদালত এই আদেশ দেন। এর আগেও জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া পোশাকশ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

নারায়ণগঞ্জের কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান জানান, সিদ্ধিরগঞ্জের সজল হত্যা মামলায় আইভীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ সময় কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি কোর্টে উপস্থিত ছিলেন আইভী। তিনি আরও বলেন, ফতুল্লার অপর এক মামলায় আইনজীবীরা আইভীর জামিন আবেদন করেছিল। আদালত জামিন নামঞ্জুর করেছেন।

আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, সিদ্ধিরগঞ্জ থানার হত্যা মামলার এজাহারে আইভীর সম্পৃক্ততার কোনো উল্লেখ নেই। আইভীর বিরুদ্ধে কোনো ধারায় অভিযোগের বর্ণনা নেই। আমরা রিমান্ড নামঞ্জুর আবেদন করেছিলাম। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আদালতের পাবলিক প্রসিকিউটর (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট একেএম ওমর ফারুক নয়ন বলেন, আইভীর ভার্চুয়াল উপস্থিতিতে শুনানি হয়েছে। একটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলায় আইভী হুকুমের আসামি। ইতোমধ্যে রিমান্ডে আইভী গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। 

এর আগে এ বছরের ৯ মে সকালে মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ নগরীর দেওভোগ এলাকার নিজ বাসা থেকে পুলিশ আইভীকে গ্রেপ্তার করে। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় দায়ের করা অন্তত ছয়টি মামলায় সাবেক এ সিটি মেয়রকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে আইভীকে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা