× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক এমপি জেবুন্নেছা আফরোজ নতুন তিন মামলায় ফের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ১৭ জুন ২০২৫ ২২:২০ পিএম

জেবুন্নেছা আফরোজ।

জেবুন্নেছা আফরোজ।

বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেছা আফরোজকে নতুন করে দায়ের হওয়া আরও তিন মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) দুপুরে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। 

এ সময় কোতোয়ালি মডেল থানা পুলিশ তার নামে দায়ের হওয়া তিনটি মামলায় গ্রেপ্তারের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে তাকে নতুন মামলাগুলোতে গ্রেপ্তার দেখিয়ে পুনরায় জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান।

ওসি মিজানুর রহমান বলেন, জেবুন্নেছা আফরোজ ইতোমধ্যে দুটি মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। মঙ্গলবার তার নামে দায়ের হওয়া আরও তিন মামলায় শোন অ্যারেস্ট দেখানো হয়েছে। বর্তমানে তিনি মোট পাঁচ মামলায় গ্রেপ্তার হয়ে বরিশাল কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। এসব মামলার মধ্যে হত্যা মামলার অভিযোগও রয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা