× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়পুরহাটে বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ২

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ২১:৩৩ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৫ ২১:৪০ পিএম

জয়পুরহাটে বিষ্ণু মূর্তিসহ গ্রেপ্তার ২

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় কালো পাথরের বিষ্ণু মূর্তিসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

এর আগে গত রবিবার দুপুর ২টার দিকে পাঁচবিবি উপজেলার দানেশপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের দাবি, কালো পাথরের বিষ্ণু মূর্তিটি কষ্টি পাথরের। এটি মূল্যবান পাথর।

গ্রেপ্তাররা হলেনÑ জয়পুরহাট সদর উপজেলার কল্যাণপুর গ্রামের বাসিন্দা বাবুল হোসেন ও পাঁচবিবি উপজেলার দানেশপুর গ্রামের মোরসালিন সরকার। 

র‌্যাব জানায়, বাবুল ও মোরসালিন দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত। এমন সংবাদের ভিত্তিতে গত কদিন ধরে র‌্যাবের গোয়েন্দা দল তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে। এরপর রবিবার দুপুরে দানেশপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অভিনব কায়দায় প্লাস্টিকের বস্তার ভিতরে লুকিয়ে রাখা মূল্যবান কালো পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। সেটি কষ্টি পাথরের। ওই পাথর জব্দ করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার ওসি মইনুল ইসলাম বলেন, ‘ওই দুজনের বিরুদ্ধে থানায় ১৯৭৪-এর বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। আজ (গতকাল) দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা