× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা

মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ২১:৩১ পিএম

আপডেট : ১৬ জুন ২০২৫ ২১:৪০ পিএম

দুর্নীতি প্রতিরোধ কমিটির বিতর্ক প্রতিযোগিতা

‘সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ’Ñ এই প্রতিপাদ্য সামনে রেখে মুরাদনগর উপজেলার মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মধ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ জুন) বেলা ১১টায় মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রতিযোগিতার আয়োজন করে মুরাদনগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। 

বিতর্ক প্রতিযোগিতার বিষয়বস্তু ঠিক করা হয় মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। বিষয়টির পক্ষে-বিপক্ষে অংশ নেয় উপজেলার ৪টি স্কুল। পক্ষের স্কুলগুলো হলোÑ শ্রীকাইল নজিম উদ্দিন ভূঁইয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ধামঘর আদর্শ উচ্চ বিদ্যালয়, বিপক্ষে প্রতিযোগিতায় অংশ নেয় পরমতলা শব্দর খাঁন উচ্চ বিদ্যালয় ও চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়।

বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে শ্রীকাইল নজিম উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়কে নানান যুক্তি উপস্থাপনের মাধ্যমে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা ইউএনও আবদুর রহমান, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি উপজেলার সাধারণ সম্পাদক হাজী আমিনুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা হাছিনা আক্তার, মাওলানা আ ন ম জসিম উদ্দিন ভূঁইয়া, তারিকুল ইসলাম প্রমুখ।

বিচারকমণ্ডলী হিসেবে দায়িত্ব পালন করেন মুরাদনগর নুরুন্নাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল উদ্দিন আহমেদ ও কোম্পানীগঞ্জ বদিউল আলম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির। অনুষ্ঠান শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন দলের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা