× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজার অফিস

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ২০:৫৪ পিএম

টেকনাফে রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা

কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গুলি করে হত্যা করেছে অপর এক রোহিঙ্গা।

সোমবার (১৬ জুন) দুপুরে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক নূরে আযম।

নিহত আলমগীর ওই ক্যাম্পের ডি ব্লকের মৃত মোহাম্মদ হারেছের ছেলে।

জানা গেছে, আলমগীরের সঙ্গে সি ব্লকের রোহিঙ্গা ডাকাত নুরুল আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির একপর্যায়ে নুরুল আলম তার হাতে থাকা ওয়ান শুটার গান দিয়ে আলমগীরের বুকে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে ক্যাম্পসংলগ্ন জিকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হিমেল রায় বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা