× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ি জব্দ

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ১২:১৭ পিএম

কালীগঞ্জে  সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের গাড়ি জব্দ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের প্রায় কোটি টাকা মূল্যের একটি গাড়ি স্থানীয়রা ধাওয়া করে। পরে পুলিশ গাড়িটি জব্দ করেছে। 

সোমবার (১৬ জুন) সকালে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা এলাকা থেকে গাড়িটি জব্দ করে পুলিশ। এ সময় গাড়িচালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত সংলগ্ন একটি বাড়ি থেকে গাড়িটি বের করা হয়। স্থানীয়দের ধারণা, উদ্দেশ্য ছিল সাবেক এমপির ছেলের জন্য ঈদ সামগ্রী নিয়ে ঢাকায় যাওয়া। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা গাড়িটিকে ধাওয়া করে। প্রায় ৪০ কিলোমিটার ধাওয়া খেয়ে গাড়িটি কালীগঞ্জের কাকিনা পেট্রোল পাম্পের কাছে পৌঁছালে এলাকাবাসী সেটিকে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি জব্দ করে এবং গাড়িতে থাকা চালক কাজল চন্দ্র রায় ও তার সহযোগী আজিজকে আটক করে। পরে দুজনকে কালীগঞ্জ থানায় পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সাংবাদিকদের জানান, ‘সোমবার ভোরে আমরা খবর পাই যে, হাতীবান্ধার দোলাপাড়া সীমান্ত থেকে একটি দামি গাড়ি স্থানীয়রা ধাওয়ায় কাকিনা এলাকায় আটকে রেখেছে। তাৎক্ষণিকভাবে আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায় এবং গাড়িটি জব্দ করে। গাড়ির ভেতরে থাকা চালক কাজল চন্দ্র রায় এবং তার সহযোগী আজিজকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’ 

প্রাথমিক তদন্তে জানা গেছে, গাড়িটি লালমনিরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য মোতাহার হোসেনের। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা