× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মু‌ক্তির জন‌্যই আন্দোল‌ন ক‌রে‌ছে দে‌শের মানুষ : ফয়জুল করীম

ভোলা প্রতি‌বেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২১:৪৬ পিএম

মু‌ক্তির জন‌্যই আন্দোল‌ন ক‌রে‌ছে দে‌শের মানুষ : ফয়জুল করীম

ইসলামী আন্দোল‌ন বাংলা‌দে‌শের সি‌নিয়র না‌য়ে‌বে আমির মুফ‌তি সৈয়দ মুহা. ফয়জুল করীম ব‌লে‌ছেন, আওয়ামী লীগ খুন, ধর্ষণ, জুলুম ও ভোট ডাকা‌তি ক‌রে‌ছে। এজনই মানুষ তা‌দের থে‌কে মু‌ক্তির জন‌্য আন্দোলন ক‌রেছে।

রবিবার (১৫ জুন) সন্ধ‌্যায় ভোলার বাংলাবাজার চত্বরে গণসমা‌বে‌শে প্রধান অতিথির বক্ত‌ব্যে তি‌নি এসব কথা ব‌লেন।

ফয়জুল করীম ব‌লেন, যারা ক্ষমতায় যাওয়ার জন‌্য ভার‌তের সঙ্গে স‌ন্ধি কর‌বে, চু‌ক্তি কর‌বে; বাংলা‌দে‌শের জনগণ তা‌দের প্রত্যাখ্যান কর‌বে। তি‌নি আরও ব‌লেন, যে দ‌লে চাঁদাবাজ আছে, খু‌নি আছে, ধর্ষক আছে, যারা অবৈধ সম্প‌দের মা‌লিক ও যে দ‌লে দুর্নী‌তিবাজ আছে তা‌দের জনগণ ভোট দে‌বে না।

ভোলা সদর উপ‌জেলার দ‌ক্ষিণ দিঘলদী ইউনিয়‌নের ইসলামী আন্দোল‌নের সভাপ‌তি মাস্টার মো. হা‌বিবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে আরও বক্তব‌্য রা‌খেনÑ ইসলামী শ্রমিক আন্দোল‌নের অ‌্যা‌সিস্ট‌্যান্ট সে‌ক্রেটারি মাও. এম ওবা‌য়েদুর রহমান, ইসলামী আন্দোলন ভোলা জেলার উত্তর শাখার সভাপ‌তি আতাউর রহমান মোমতাজী, সাধারণ সম্পাদক ত‌রিকুল ইসলাম তা‌রেক প্রমুখ।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা