× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে করোনা মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক

কুমিল্লা (দক্ষিণ) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২০:৩২ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৫ ২০:৩৮ পিএম

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে করোনা মোকাবিলায় মাস্ক পরা বাধ্যতামূলক

সম্প্রতি করোনা ফিরে আসায় স্বাস্থ্যবিধির নতুন নির্দেশনা দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। রবিবার (১৫ জুন) কলেজ অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঁঞা সই করা এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়, সবাইকে ক্যাম্পাসে ঢোকার সময় মাস্ক পরতে হবে। নির্দিষ্ট সময় পরপর সাবান-পানি দিয়ে হাত ধুতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। এ ছাড়া ক্লাসরুমে সামাজিক দূরত্ব বজায় রাখা ও হাঁচি-কাশির সময় টিস্যু বা রুমাল ব্যবহার করতে হবে। ব্যবহৃত টিস্যু ঢাকনাযুক্ত ডাস্টবিনে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। 

এতে আরও বলা হয়, জ্বর, সর্দি কাশি বা করোনার উপসর্গ দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কলেজে না এসে বাসায় থাকতে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কলেজ চত্বরে অপ্রয়োজনীয় ভিড় ও জটলা পরিহার করার কথাও বলা হয়েছে। 

বিজ্ঞপ্তির বিষয়টি নিশ্চিত করে অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঁঞা বলেন, এ ধরনের ব্যবস্থা নেওয়ার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ ক্যাম্পাসের সবার স্বাস্থ্য সুরক্ষায় সচেতন ভূমিকা রাখছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা