× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কালিয়াকৈর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ২০:২৮ পিএম

আপডেট : ১৫ জুন ২০২৫ ২০:৩৯ পিএম

কালিয়াকৈর বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়া

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করেছে। রবিবার (১৫ জুন) সকালে উপজেলার সাহেববাজার এলাকায় ওই ঘটনা ঘটে। দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। 

বিএনপির নেতাকর্মীরা বলেন, গত ১৪ জুন কালিয়াকৈর উপজেলা, পৌরসভাসহ জেলার আটটি ইউনিটের কমিটি বাতিল করে গাজীপুর জেলা বিএনপি। তৃণমূল নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন সময়ে বৈঠক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। পরে গত শনিবার সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলা ও পৌরসভার নতুন কমিটি ঘোষণা করা হয়। 

ওই কমিটিতে উপজেলার বিএনপির আহ্বায়ক করা হয়েছে মৌচাক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম সিকদার, সদস্য সচিব করা হয়েছে এম আনোয়ার হোসেনকে। কালিয়াকৈর পৌর বিএনপির আহ্বায়ক করা হয়েছে মামুদ সরকার ও সদস্য সচিব করা হয়েছে মহসিন উজ্জামানকে। পৌর বিএনপির কমিটি সবাই মেনে নিলেও উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি মেনে নিচ্ছেন না উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ ও হেলাল গ্রুপ। 

আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে শনিবার রাতেই বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহমেদ সিদ্দিকীর অনুসারীদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ করেন পারভেজ গ্রুপের কর্মীরা।

একই দাবিতে রবিবার সকাল সাড়ে ১০টা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী উপজেলা বিএনপির সাবেক সভাপতি পারভেজ আহমেদের পক্ষ নিয়ে আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে জড়ো হন ও বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় নতুন কমিটির পক্ষ থেকে আরেকটি মিছিল বের হলে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া দেওয়ার ঘটনা ঘটে।

পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে বিক্ষুব্ধদের ছত্রভঙ্গ করে দেয়। খবর পেয়ে সেনা সদস্যরা ঘটনাস্থলে এলে পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়। তবে এলাকায় এখনও থমথমে অবস্থা বিরাজ করছে। এলাকাবাসী আতঙ্কে রয়েছেন। কালিয়াকৈর থানার ওসি আব্দুল মান্নান বলেন, ‘সকাল থেকে ধাওয়া-পাল্টাধাওয়া হলেও এখন পরিস্থিতি শান্ত।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা