× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌতুক না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

রংপুর অফিস

প্রকাশ : ১৪ জুন ২০২৫ ২১:২৬ পিএম

আপডেট : ১৪ জুন ২০২৫ ২১:৪৩ পিএম

যৌতুক না পেয়ে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

রংপুরে যৌতুকের টাকা না পেয়ে এক গৃহবধূকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে জামাইসহ মেয়ের শ্বশুরবাড়ির ৫ জনকে আসামি করে মেট্রোপলিটন মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, তিন বছর আগে নগরীর মাহিগঞ্জ সরেয়ারতল এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রেজাউল করিমের সঙ্গে রেজওয়ানা দিল আফরোজের (২২) বিয়ে হয়। বিয়ের সময় রেজাউলকে ৫ লাখ টাকা যৌতুক দেয় আফরোজের বাবা। এরপরও রেজাউল করিম যৌতুকের জন্য আফরোজকে চাপ দেওয়াসহ নির্যাতন করে আসছিল।

গত ৮ জুন বিকালে আফরোজের স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী মিলে আফরোজের শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাকে উদ্ধার করে প্রথমে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে রেজওয়ানা দিল আফরোজের মৃত্যু হয়। তাদের সংসারে দেড় বছরের এক ছেলে সন্তান রয়েছে।

মাহিগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, মামলার পর নিহত গৃহবধূর স্বামী, ননদ ও ননদের স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা