× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অসুস্থ অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহ প্রতিবেদক

প্রকাশ : ১২ জুন ২০২৫ ২০:২৯ পিএম

অসুস্থ অবস্থায় অভিনেতা সমু চৌধুরীকে উদ্ধার করেছে পুলিশ

ময়মনসিংহের গফরগাঁওয়ের একটি মাজারে গামছা-পরা অবস্থায় খালি গাঁয়ে একটি গাব গাছের নিচে পাটিতে শুয়ে ছিলেন অভিনেতা সমু চৌধুরী। তার ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে সেখান থেকে বৃহস্পতিবার (১২ জুন) বিকেল গফরগাঁওয়ের পাগলা থানা পুলিশ তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে। 

পুলিশের ধারণা, এ অভিনেতা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন।

ছড়িয়ে পড়া ছবির ব্যক্তিটি সমু চৌধুরী বলে নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। 

তিনি জানান, খবর পেয়ে গফরগাঁও উপজেলার মশাখালী ইউনিয়নের একটি মাজার থেকে অভিনেতাকে উদ্ধার করেছে পুলিশ।

অপু বলেন, ‘সমু দাদাকে পাওয়া গেছে। তিনি কিছুটা অসুস্থ। আমরা গফরগাঁওয়ের পাগলা থানার সহায়তা চেয়েছি। থানায় নিয়ে এলে আমরা ঢাকা থেকে ওনাকে আনার জন্য গাড়ি পাঠাব, এরপর ঢাকায় এলে বাকি ঘটনা জানতে পারব।’

এ ছাড়াও ফেসবুকের এক পোস্টে রাশেদ মামুন অপু বলেন, ‘সমু চৌধুরী আমাদের প্রিয় সমুদা এখন আমাদের অর্থাৎ অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশের তত্ত্বাবধানে আছেন। খবর পাওয়ার সাথে সাথে সংগঠন থেকে দ্রুত খোঁজ-খবর নেওয়া হয়েছে। আপাতত আমরা তাঁকে পার্শ্ববর্তী নিরাপদ জায়গায় নিয়ে এসেছি। ওনার মানসিক ও শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে যতদ্রুত সম্ভব ঢাকায় নিয়ে আসা হবে। তাঁর পরিবারের সাথেও যোগাযোগ করা হচ্ছে।’

প্রসঙ্গত, নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন সমু চৌধুরী। ১৯৯৫ সালে আমজাদ হোসেন পরিচালিত ‘আদরের সন্তান’ ছবির মধ্যদিয়ে চলচ্চিত্রে অভিষেক করেন তিনি। এরপর ‘দোলন চাঁপা’, ‘শত জনমের প্রেম’, ‘মায়ের অধিকার’, ‘দেশ দরদী’, ‘মরণ নিয়ে খেলা’, ‘প্রেমের নাম বেদনা’, ‘যাবি কই’, ‘সুন্দরী বধূ’সহ বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন তিনি।

এ বিষয়ে পাগলা থানার ওসি মো. ফেরদৌস আলম বলেন, সমু চৌধুরী এখানে অভিনয় করতে আসেননি। তিনি গতকাল বুধবার একা একা চলে এসেছেন। আচার আচরণে সমু চৌধুরীকে মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা