× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বেগুনবাড়ি-অষ্টধর সড়ক

সড়কে খানাখন্দে দুর্ভোগ

শফিক সরকার, ময়মনসিংহ

প্রকাশ : ১২ জুন ২০২৫ ১৬:৩২ পিএম

আপডেট : ১২ জুন ২০২৫ ১৬:৫০ পিএম

সড়কে খানাখন্দে দুর্ভোগ

ময়মনসিংহ সদর উপজেলার বেগুনবাড়ি-অষ্টধর সড়কের নানা জায়গায় খানাখন্দের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে সড়কের পুরোনো কার্পেটিং অনেক আগেই উঠে গেছে। খোয়া উঠে সড়কজুড়ে গর্তের সৃষ্টি হয়েছে। এতে যান চলাচলে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। চালকদের পাশাপাশি যাত্রীদেরও দুর্ভোগের শেষ নেই।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগÑ অনেকবার সড়কটি সংস্কারের ব্যাপারে কর্তৃপক্ষকে বলা হয়েছে। কিন্তু তারা গা করেনি। অথচ সড়কটি গুরুত্বপূর্ণ।

ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়ক থেকে বের হয়ে বেগুনবাড়ি-অষ্টধর সড়কটি বেগুনবাড়ি বাজার থেকে প্রায় ১৪ কিলোমিটার লম্বা। কুষ্টিয়া ও অষ্টধর ইউনিয়নের মানুষ ছাড়াও জামালপুর জেলার পিয়ারপুর ও নুরুন্দি এলাকার বাসিন্দা এই পথ ব্যবহার করেই ময়মনসিংহ সদরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে।

শুধু যাতায়াতই নয়। এই সড়ক দিয়েই স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করে। এছাড়া চরাঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত ফসল এই সড়ক দিয়েই ময়মনসিংহসহ আশপাশের বাজারে নিয়ে যান। অথচ সড়কটি বেহাল দীর্ঘদিন ধরে। সড়কজুড়ে তৈরি হয়েছে ছোট-বড় হাজারো গর্ত। বিশেষ করে বেগুনবাড়ি বাজারসংলগ্ন এলাকায় বিশালাকৃতির খানাখন্দের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যানবাহন গর্তে আটকে যাচ্ছে। এতে চালক ও যাত্রীরা ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। 

বিষয়টি নিয়ে একাধিকবার উপজেলা প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছেন স্থানীয়রা। অথচ এখনও সংস্কারের কোনো খবর পাওয়া যায়নি। বিদ্যাগঞ্জ এলাকার ব্যবসায়ী সোহেল মিয়া বলেন, ‘ব্যবসায়িক প্রয়োজনে প্রায়ই ময়মনসিংহ সদরে যেতে হয়। কিন্তু সড়কের অবস্থা এমন যে, মন চায় না যেতে। অটোরিকশার ঝাঁকুনিতে কোমর ব্যথা করে। অনেক সময় আমাদের সিএনজিচালিত অটোরিকশা গর্তে আটকে পড়ে। তখন পোহাতে হয় চরম ভোগান্তি।

এই সড়কের পাশের অধিকাংশ বাসিন্দার একই অভিযোগÑ তারা দ্রুত এই সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য প্রকল্প জমা দেওয়া হয়েছে। এটি অনুমোদন পেলেই কাজ শুরু হবে। তবে আরও ছয় মাস ভোগান্তি পোহাতে হতে পারে।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই বক্তব্যে হতাশ স্থানীয়রা।’ তারা বলছেন, ‘প্রকল্প অনুমোদনের অপেক্ষায় বছরের পর বছর ধরে মানুষ ভোগান্তি পোহাচ্ছে। এখন অন্তত জরুরি ভিত্তিতে সড়কের খারাপ অংশগুলো সংস্কার করা দরকার।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা