× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের চোখ রাঙাচ্ছে করোনা, শাহ আমানতে সতর্কতামূলক ব্যবস্থা

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১০ জুন ২০২৫ ১৮:১৬ পিএম

আপডেট : ১০ জুন ২০২৫ ১৮:১৭ পিএম

ফের চোখ রাঙাচ্ছে করোনা, শাহ আমানতে সতর্কতামূলক ব্যবস্থা

ফের চোখ রাঙাতে শুরু করেছে মহামারি করোনা ভাইরাস। তাই নতুন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব ঠেকাতে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জারি করা হয়েছে বিশেষ সতর্কতা। বিদেশ থেকে আগত যাত্রীদের স্ক্রিনিংয়ের মাধ্যমে ঝুঁকি কমানোর চেষ্টা চালাচ্ছে বিমানব্ন্দর কর্তৃপক্ষ। বিমানবন্দর টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টে সকলের জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।

ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী এসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘বিভিন্ন দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে বাংলাদেশে এই সংক্রমণ এড়াতে শাহ আমানত আন্তর্জাাতিক বিমানবন্দরে আগত যাত্রীদের শরীরের তাপমাত্রা পরিমাপসহ বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সোমবার (০৯ জুন) সকাল থেকে সতর্কতামূলক এসব ব্যবস্থা চালু করা হয়। মঙ্গলবার বিকেল পর্যন্ত আগত যাত্রীদের স্ক্রিনিং করে কারো শরীরে করোনার লক্ষণ ধরা পড়েনি। তিন চারজন যাত্রীর শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলেও পরে তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, তাদের শরীরে করোনার সংক্রমণ নেই।’

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, করোনার নতুন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে ৫ ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিমানবন্দরের আন্তর্জাতিক আগমনী হলে ইমিগ্রেশন-এ প্রবেশস্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো; দ্বিতীয়ত, বিমানবন্দরের মেডিক্যাল টিম কর্তৃক থার্মাল স্ক্যানারের মাধ্যমে নন টাচ পদ্ধতিতে আগত যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করার ব্যবস্থা; তৃতীয়ত, বিমানবন্দরের টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টে সকলের জন্য মাস্ক ব্যবহারের জন্য জরুরি নির্দেশনা;অন্যদিকে বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লোভস মজুদের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া যাত্রীদের মধ্যে ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধির জন্য রোগ প্রতিরোধ নির্দেশনা প্রচারের ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা