× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজবাড়ীতে ‘তাণ্ডব’ মুভি চলাকালে সিনেমা হলে ভাঙচুর

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৮ জুন ২০২৫ ১৪:৫০ পিএম

রাজবাড়ীতে ‘তাণ্ডব’ মুভি চলাকালে সিনেমা হলে ভাঙচুর

রাজবাড়ীর কালুখালী উপজেলার বৈশাখী সিনেমা হল ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। চিত্র নায়ক সাকিব খান অভিনীত ‘তাণ্ডব’ সিনেমা চলাকালে কারিগরি ত্রুটির কারণে প্রচারে বিঘ্ন ঘটায় দর্শকরা ক্ষুব্ধ হয়ে ভাঙচুর করেছে বলে জানান হলের ম্যানেজার। 

শনিবার (৭ জুন) রাতে এই হামলা ও ভাঙচুরের এ ঘটনা ঘটে।  

জানা গেছে, ঈদের দিন সকাল থেকেই কালুখালীর বৈশাখী সিনেমা হলে ‘তাণ্ডব’ ছবি দেখতে দর্শকের ভিড় ছিল। এই হলে ২৫০ জন দর্শকের ধারণক্ষমতা রযেছে। রাতের শো শুরু হবার কিছুক্ষণ পরেই কারিগরি ত্রুটি দেখা যায়। এ সময় সিনেমা বন্ধ হয়ে যায়। এতে দর্শকরা উত্তেজিত হয়ে বেশ কয়েকটি চেয়ার, ফ্যান ও টিকিট কাউন্টার ভাঙচুর করে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার সময় কারিগরি ত্রুটির কারণে হলে সিনেমা চলা বন্ধ হয়ে যায়। তখন প্রায় ৩০ মিনিটের বেশি সময় দর্শকরা অপেক্ষা করে। আধা ঘণ্টা অতিবাহিত হওয়ার পর হল কর্তৃপক্ষ যখন সিনেমা প্রদর্শনীতে ব্যর্থ হয় তখন দর্শকরা উত্তেজিত হয়ে পড়ে। এ সময় তারা টিকিটের টাকা ফেরত চায়। এ নিয়ে হল কর্তৃপক্ষের সাথে দর্শকদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে উত্তেজিত দর্শকরা হলের চেয়ার ভাঙচুর করে।

কালুখালীর বৈশাখী সিনেমা হলের ব্যবস্থাপক মো. মনিরুল ইসলাম বলেন, ‘আমার হলে ২৫০ জন দর্শক ধারণ ক্ষমতা রয়েছে। রাতের শো-তে সাড়ে ১০ টার দিকে সার্ভার জটিতলা দেখা দেয়। প্রায় ৩০ মিনিটের মতো এই জটিলতা ছিল। তখন কিছু দর্শক উত্তেজিত হয়ে যায়। এ সময় তারা আমার হল ভাঙচুর করে। আমার প্রায় লক্ষাধিক টাকার মতো ক্ষতি হয়েছে।’

কালুখালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুর রহমান বলেন, ‘ঈদের দিন রাতে বৈশাখী সিনেমা হল ভাঙচুরের এমন একটি তথ্য আমরা পেয়েছি। তবে এ বিষয় হলো কর্তৃপক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আমরা পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা