× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাঝ নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল, ভাসছিল ৬০ যাত্রী

ভোলা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১৮:৩৬ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৫ ০৯:৩৯ এএম

মাঝ নদীতে ট্রলারের ইঞ্জিন বিকল, ভাসছিল ৬০ যাত্রী

লক্ষীপুর থেকে ভোলার ইলিশা ঘাটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসতে থাকে। পরে ট্রলারের মাঝিসহ ৬২ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড বলে নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর রশীদ।

তিনি বলেন, শুক্রবার (৬ মে) সকাল ১০টার দিকে লক্ষীপুরের মজুচৌধুরী ঘাট সংলগ্ন এলাকা থেকে ৬০ জন যাত্রী নিয়ে ভোলার ইলিশা লঞ্চঘাটের উদ্দেশে রওনা দেয় ট্রলারটি। ট্রলারটি মাঝেরচর এলাকায় ইঞ্জিন বিকল হয়ে মাঝ নদীতে ভাসতে থাকে। বিষয়টি ট্রলারে থাকা এক যাত্রী কোস্টগার্ডকে জানালে কোস্টগার্ডের ভোলা ইলিশা স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ২ জন মাঝি ও ৬০ জন যাত্রীকে উদ্ধার করে বোটযোগে নিরাপদে ইলিশা লঞ্চঘাটে পৌঁছে দেয়।

তিনি আরও বলেন, অবৈধভাবে যাত্রী পরিবহনের দায়ে ট্রলার ও মাঝিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ইলিশা নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। কোস্টগার্ড ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রী সাধারণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা