× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দৌলতদিয়ায় ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে পড়া তিন যাত্রীই উদ্ধার

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১৮:৩২ পিএম

আপডেট : ০৭ জুন ২০২৫ ০৯:৩৯ এএম

দৌলতদিয়ায় ডুবোচরে লঞ্চের ধাক্কা, নদীতে পড়া তিন যাত্রীই উদ্ধার

মানিকগঞ্জের পাটুরিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটগামী একটি যাত্রীবাহী লঞ্চ পদ্মা নদীর ডুবোচরে ধাক্কা খেয়েছে। এ ঘটনায় লঞ্চের তিনজন যাত্রী নদীতে পড়ে যায়। পরে স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস তাদের উদ্ধার করে পাড়ে নিয়ে আসে। 

শুক্রবার (৬ জুন) সকা‌ল সাড়ে ৮টার দিকে পদ্মা নদীর দৌলত‌দিয়া ৬ নম্বর ফে‌রিঘাটের অদূরে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ডে এ ঘটনা ঘটে।

তারা হলেন- যশোরের পাটবা‌ড়িয়া গ্রামের ন‌বিজউ‌দ্দিন মোল্লার ছেলে আশরাফুল আলম (৪০), রাজবাড়ীর পাংশা উপজেলার মাজপাড়া গ্রামের ইসমাইল মন্ডলের ছেলে না‌জিম উদ্দিন (৪০) এবং ফ‌রিদপুরের নগরকান্দা উপজেলার সাজেদুল ইসলাম।

বিআইডব্লিউটিএ আরিচা কার্যালয়ের টার্মিনাল সুপার ভাইজার শিমুল ইসলাম বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে যাই। তিনজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার সংবাদ পাই এবং তাদের উদ্ধার করা হয়। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত লঞ্চটি ঘাটেই নোঙর করে রাখা হবে।’

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) শ্রীনাথ সাহা জানান, সকাল সাড়ে ৮টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যাত্রী নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে আসে লঞ্চ এমভি ব্ল্যাকবার্ড। দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকায় পৌঁছালে ডুবোচরের সঙ্গে ধাক্কা লাগে লঞ্চটি। এ সময় তিনজন যাত্রী লঞ্চ থে‌কে নদীতে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা ও ফায়ার সা‌র্ভিস নদীতে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে পাড়ে নি‌য়ে আসে।

ওসি আরও ব‌লেন, লঞ্চ‌টি দুর্ঘটনার পরে তীরে ভিড়লে যা‌ত্রীরা উত্তেজিত হয়ে লঞ্চ চালকের ওপরে চড়াও হন এবং লঞ্চে‌র থাকা গ্লাস ভেঙে ফেলে। পরে নৌ পু‌লিশ প‌রি‌স্থি‌তি শান্ত করে। এ ঘটনায় কোনো যা‌ত্রী নিখোঁজ নেই। আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপ‌জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা