গাইবান্ধা প্রতিবেদক
প্রকাশ : ০৬ জুন ২০২৫ ১৭:২৮ পিএম
গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও অটোররিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৬ জুন) বিকেলে উপজেলার মহদিপুর ইউনিয়নের গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের দোকানঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো।
তিনি জানান, পুলিশের দুটো টিম কাজ করছে। নিহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।