× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে র‌্যাব-পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

রংপুর অফিস

প্রকাশ : ০২ জুন ২০২৫ ২০:৪৮ পিএম

আপডেট : ০২ জুন ২০২৫ ২০:৫৩ পিএম

ঈদযাত্রা নিরাপদ করতে রংপুরে র‌্যাব-পুলিশের সাব-কন্ট্রোল রুমের উদ্বোধন

কোরবানির ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে রংপুরে সাব-কন্ট্রোল রুম স্থাপন করেছে র‌্যাব ও মেট্রোপলিটন পুলিশ। সোমবার (২ জুন) দুপুরে নগরীর প্রবেশদ্বার মডার্ন মোড়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

এতে উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ অধিনায়ক লে. কর্নেল জয়নুল আবেদীন, জেলা মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক ওয়াসিম বারী রাজসহ পুলিশ ও র‌্যাবের   ঊর্ধ্বতন কর্মকর্তা, মোটর মালিক-শ্রমিক নেতারা। সাব-কন্ট্রোল রুমের মাধ্যমে ঈদ-পূর্ববর্তী ও পরবর্তী সময়ে যানবাহন চলাচল, যাত্রীদের নিরাপত্তা ও জরুরি সেবা পরিচালিত হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নিরাপদ ও স্বস্তিদায়ক হয়, সেজন্য আমরা কাজ করছি। এই সাব কন্ট্রোল রুম থেকে যাত্রীদের সব ধরনের তথ্য, দিকনির্দেশনা ও সহায়তা দেওয়া হবে। সেই অজ্ঞান পার্টি, মলম পার্টিসহ প্রতারক চক্রের হাত থেকে যাত্রীদের জানমাল রক্ষায় কাজ করবে সাব-কন্ট্রোল রুমটি।’

র‌্যাব-১৩ অধিনায়ক লে. কর্নেল জয়নুল আবেদীন বলেন, ‘অপরাধ দমন ও যাত্রীদের সুরক্ষার জন্য র‌্যাব বদ্ধপরিকর। ইতোমধ্যে গরুর হাট, বাজার, মহাসড়কে র‌্যাব চেকপোস্ট বসিয়ে নাগরিকদের সেবা প্রদান করছে। ঈদের আগে ও পরে এ কার্যক্রম অব্যহত থাকবে।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা