× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল ধসে নিহত ১

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ২০:৪১ পিএম

আপডেট : ০২ জুন ২০২৫ ২০:৫১ পিএম

রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল ধসে নিহত ১

কক্সবাজারের উখিয়ার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মাটির দেয়াল ধসে মোহাম্মদ আয়াস নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন কামাল উদ্দিন নামে আরও একজন।

সোমবার (২ জুন) ভোরে উখিয়া উপজেলার ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৩ ইস্ট ব্লকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী।

নিহত আয়াস রোহিঙ্গা ক্যাম্পের আবুল ফয়েজের ছেলে এবং আহত কামাল উদ্দিন একই ক্যাম্পের বাসিন্দা।

ইউএনও কামরুল ইসলাম বলেন, আশ্রয়কেন্দ্রের পাশের একটি মাটির দেয়াল ধসে পড়লে দুই রোহিঙ্গা আহত হন। স্থানীয় রোহিঙ্গাদের সহায়তায় তাদের বিডিআরসিএস-পিএইচসি হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসায় কামাল সুস্থ হয়ে ওঠেন, তবে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে আয়াসের মৃত্যু হয়। 

তিনি আরও জানান, তারা মিয়ানমার থেকে সম্প্রতি বাংলাদেশে এসেছেন এবং দুজনেই আয়াসের বোনের বাড়িতে অস্থায়ীভাবে অবস্থান করছিলেন। তাদের কারও বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়নি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা