× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুর

ঢাকার উদ্দেশে ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৫ ২০:৩৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৫ ২০:৪৯ পিএম

ঢাকার উদ্দেশে ছেড়েছে ক্যাটল স্পেশাল ট্রেন

কোরবানির ঈদ উপলক্ষে জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ছেড়েছে প্রথম ক্যাটল স্পেশাল ট্রেন। সোমবার (২ জুন) বেলা ৪টা ৩৬ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে যায়। এতে প্রতিটি গরু পরিবহনে খরচ পড়বে ৫০০ টাকা। ট্রেনে গরু পরিবহনে খরচ কমার পাশাপাশি নানা সুবিধা দেখছেন গরু ব্যবসায়ী ও খামারিরা।

প্রতি বছরের মতো এবারও জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০ গরু নিয়ে প্রথম ট্রেন রওনা দেয় ঢাকার উদ্দেশে। ব্যবসায়ীরা বলছেন, ট্রেনে পশু পরিবহনে খরচ কমার পাশাপাশি এড়ানো যাবে যানজটের ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকি। এদিকে অবিক্রীত গরু নিয়ে ঢাকা থেকে ফেরার জন্য ফিরতি ট্রেনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

ইসলামপুর বাজার রেলওয়ে স্টেশন মাস্টার শাহিন মিয়া জানান, জামালপুর থেকে ঢাকা পর্যন্ত প্রতিটি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। প্রতিটি ওয়াগনে নেওয়া যাবে ১৬টি গরু। আর সুবিধা বেশি পাওয়ায় গরু পরিবহনে ব্যবসায়ীদের আগ্রহ বাড়ার কথা জানান তিনি।

এবার জামালপুর জেলা থেকে ৩টি ট্রেনের ৭৫টি ওয়াগনে ১ হাজার ২০০টি গরু নিয়ে ঢাকায় যাচ্ছে ক্যাটল স্পেশাল ট্রেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা