কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৫ ১৮:৩৭ পিএম
প্রবা ফটো
মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত তরুণ প্রদীপ বৈদ্যের লাশ হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২ মে) বেলা ১১টার দিকে উপজেলার চাতলাপুর স্থলবন্দর সীমান্ত দিয়ে প্রদীপ বৈদ্যের লাশ হস্তান্তর করে বিএসএফ।
এ সময় বিজিবি, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
গত শনিবার রাতে ভারতের ত্রিপুরা রাজ্যের ইরানী থানার রাঙ্গাউটি গ্রাম এলাকায় বিএসএফের গুলিতে প্রদীপ বৈদ্য নিহত হন। ঘটনার ৩৮ ঘণ্টা পর লাশ হস্তান্তর করে বিএসএফ।
কুলাউড়া থানার ওসি (তদন্ত) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, চাতলাপুর স্থলবন্দর দিয়ে ভারতীর পুলিশ সোমবার সকালে প্রদীপ বৈদ্যের মরদেহ হস্তান্তর করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।
এ ব্যাপারে বিজিবি ৪৬ শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সিও লে. কর্নেল জাকারিয়া জানান, এ ঘটনায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। দুই একদিনের মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক করা হবে।