× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহীতে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক

রাজশাহী সংবাদদাতা

প্রকাশ : ১১ আগস্ট ২০২২ ১৪:১৮ পিএম

আপডেট : ১১ আগস্ট ২০২২ ১৫:২৫ পিএম

র‌্যাবের হাতে আটক আমজাদ আলী

র‌্যাবের হাতে আটক আমজাদ আলী

রাজশাহীর বিনোদপুর থেকে বিদেশি অস্ত্রসহ আমজাদ আলী (৩১) নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব জানিয়েছে, অস্ত্র ব্যবসায়ী আমজাদ রাজশাহীর পুঠিয়ার রঘুরামপুর গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে, রাজশাহী জেলার বাঘা থানার দেবত্তর বিনোদপুর গ্রামস্থ পল্লী বিদ্যুৎ মোড় সংলগ্ন এলাকায় এক ব্যক্তি অবৈধ মালামাল নিয়ে অবস্থান করছেন। সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়।

বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে বলেও জানায় র‍্যাব।

প্রবা/এনএস/এমজে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা