× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় ট্রলারডুবি: একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ৪

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ২১:১৮ পিএম

আপডেট : ৩১ মে ২০২৫ ২১:১৯ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। স্থানীয় জেলেদের তিনটি ট্রলারে মৃত ১ জনসহ ৩৫ জনকে উদ্ধার করা গেলেও ১ পুলিশ সদস্যসহ ৪ জন এখনো নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বেলা ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাওয়ার পথে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে।

স্থানীয়রা জানান, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। ঝড়ো আবহাওয়া ও নদীতে উঁচু ঢেউয়ের কারণে ডুবোচরের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। হাতিয়ার চানন্দী ইউনিয়নের স্থানীয় তিনটি বোটের সহায়তায় ৩৪ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। অজ্ঞাত একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। তবে এখনো চারজন যাত্রী নিখোঁজ রয়েছেন। স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন।

ভাসানচরে থাকা হাতিয়ার বাসিন্দা জাহিদ হোসেন বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মেঘনা নদীতে ঝড়ো হাওয়া ও উঁচু ঢেউয়ের সৃষ্টি হয়েছে। জাহাঙ্গীর মাঝির বোট রোহিঙ্গা রোগী, আনসার সদস্য, এনজিও কর্মী ও পুলিশসহ ৩৯ জন যাত্রী নিয়ে নোয়াখালীর উদ্দেশ্যে যায়।  মৃত ১ জনসহ ৩৫ জন যাত্রীকে জেলেদের তিনটি ট্রলার উদ্ধার করেছে। এখনো ৪ জন যাত্রী নিখোঁজ রয়েছেন। উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

ভাসানচর থামার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন বলেন, এ দুর্ঘটনা পুলিশের নায়েক সাইফুল ইসলাম এখনো নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে নৌবাহিনীর অভিযান চলছে।

হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, নিখোঁজদের উদ্ধারের অপেক্ষায় রয়েছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা