× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবার পেল ত্রাণ সহায়তা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৫ ২১:০৩ পিএম

আপডেট : ৩১ মে ২০২৫ ২১:২৭ পিএম

ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবার পেল ত্রাণ সহায়তা

পটুয়াখালীর কলাপাড়ায় নিম্নচাপের প্রভাবে ক্ষতিগ্রস্ত ১২০০ পরিবার পেল ত্রাণসামগ্রী। শনিবার (৩১ মে) সকালে উপজেলার দুর্গত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ ত্রাণসামগ্রী তুলে দেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. মোকসেদুল আলমসহ স্থানীয় সরকার বিভাগের জনপ্রতিনিধি ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এদিকে নিম্নচাপের প্রভাব কেটে গেলেও গতকাল সকাল থেকে থেমে থেমে উপকূলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। দুদফা জোয়ারে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বেড়িবাঁধের বাইরে কয়েকশ ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টি ও ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে গ্রামের পর গ্রাম তলিয়ে রয়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে কৃষি ও মৎস্য খাতের ব্যাপক ক্ষতি হয়েছে।

কলাপাড়া দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা মো. মোকছেদুল আলম বলেন, উপজেলার মহিপুর, লতাচাপলি, ধূলাসার, চম্পাপুর, লালুয়া, কুয়াকাটা এলাকার দুর্গত ১২০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। বিতরণকৃত ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছেÑ ১০ কেজি চাল, ৫০০ গ্রাম চিনি, ২৫০ গ্রাম চিঁড়া, এক প্যাকেট বিস্কিটসহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, পানিবন্দি ও বাড়িঘর বিধ্বস্ত ১২০০ পরিবারের মধ্যে আপাতত শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে সঠিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে বরাদ্দ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা