× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাঁচ দিনব্যাপী লালন উৎসব শুরু হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ৩১ মে ২০২৫ ২০:৫৭ পিএম

আপডেট : ৩১ মে ২০২৫ ২১:২৯ পিএম

পাঁচ দিনব্যাপী লালন উৎসব শুরু হচ্ছে

বরিশালের গৌরনদীতে পাঁচ দিনব্যাপী লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে এই আয়োজন শনিবার পর্যন্ত চলবে। ৩০ বছর ধরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসব উপলক্ষে হয়ে আসছে এই উৎসব।

জানা যায়, এক কিলোমিটার সমান পুকুর ও তার আশপাশের এলাকা সাজানো হয় আলোকসজ্জায়। দলে দলে ভক্তরা আসেন লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবে। 

গৌরনদীর মেদাকুল গ্রামে উৎসবমুখর পরিবেশে লালন উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। মেদাকুল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে সন্ধ্যা থেকে মাধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন।

এবারের অনুষ্ঠানে অংশ নেবেন খ্যাতিমান কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস, কুষ্টিয়া লালন একাডেমির ও মাদারীপুর ও বরিশাল জেলার বিভিন্ন শিল্পীরা। এতে টিভি শিল্পীরা নৃত্যে অংশ নেবেন। উৎসব ঘিরে নেওয়া হবে বাড়তি নিরাপত্তা।

মেদাকুল লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান উৎসবের পুজা উদযাপন পরিষদের সভাপতি সঞ্জয় কর্মকার অভিজিৎ জানান, ‘প্রতি বছরই বাড়ছে অনুষ্ঠানের পরিধি। সবার সহযোগিতায় উৎসব পরিণত হয় এক মিলনমেলায়। এবারের ৫ দিনের অনুষ্ঠান ৮-১০ হাজার মানুষের সমাগম হবে বলে কমিটির পক্ষ থেকে প্রত্যাশা করা হচ্ছে। দূরদূরন্তের ভক্তদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থাও করা হয়েছে।’

বরিশালের গৌরনদী থানার ওসি ইউনুস মিয়া জানান, পুরোনো এই উৎসবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে। যাতে উৎসব সুন্দর ও শান্তিপূর্ণভাবে করা সম্ভব হয়।

গৌরনদীর ইউএনও রিফাত আরা মৌরি জানান, ‘ধর্মীয় অনুষ্ঠানকে ঘিরে বিশেষভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে। ভক্ত ও দর্শনার্থীদের কোনো সমস্যা হবে না।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা