× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকার চার ফ্লাইটের চট্টগ্রামে জরুরি অবতরণ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ৩১ মে ২০২৫ ২০:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বিরূপ আবহাওয়ার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে আসা চারটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে ঢাকায় অবতরণ করতে না পারায় ফ্লাইটগুলো শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে ফ্লাইটগুলো এখান থেকে আবার ঢাকায় যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঝড়ো বাতাসের পাশাপাশি আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, চারটি ফ্লাইটের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে ছেড়ে আসা এয়ার এরাবিয়ার ৫১৪ ফ্লাইটটি বিকেল ৪টা ৩৩ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। এর এক মিনিট আগে কক্সবাজার থেকে ঢাকাগামী এয়ার এসট্রার ৪৪৬ ফ্লাইটটি অবতরণ করে। রাজশাহী থেকে আসা ইউএস বাংলার বিএস১৬৪ ফ্লাইটটি নামে বিকেল ৪টা ৪৭ মিনিটে।সবশেষ সৈয়দপুর থেকে ঢাকাগামী ইউএস বাংলার বিএস ১৮৮ ফ্লাইটটি বিকেল ৫টা ১৫ মিনিটে শাহ আমানতে অবতরণ করে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা