× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যৌন হয়রানির অভিযোগে ডেন্টিস্ট আটক

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ২০:১১ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ২০:১৪ পিএম

যৌন হয়রানির অভিযোগে ডেন্টিস্ট আটক

কুষ্টিয়ার ভেড়ামারায় দাঁত তুলতে এসে ৯ বছরের একটি শিশু মেয়ে ডেন্টিস্ট কর্তৃক যৌন হয়রানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ নিহান আহমেদকে (২৫) নামে ওই ডেন্টিস্টকে আটক করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় মামলা হয়েছে। 

আটক ডেন্টিস্ট নিহান আহমেদ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত রাজশাহী ডেন্টাল কেয়ারের স্বত্বাধিকারী মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগরের বাসিন্দা মোস্তাক আহমেদের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৯ মে) রাত ৮টায় শিশুটি বাবার সঙ্গে দাঁত ওঠাতে যায় নিহান আহমেদকে (২৫) নামে ওই ডেন্টিস্টের চেম্বারে। সে সময় শিশুটির মুখে পুরুষাঙ্গ ঢুকিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করে ওই শিশু মেয়েটি। অভিযোগ পেয়ে ডেন্টিস্ট নিহান আহমেদকে (২৫) আটক করে। আজ শুক্রবার এ বিষয়ে ভেড়ামারা থানায় বাদী হয়ে শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে। 

ভেড়ামারা ডেন্টাল প্র্যাকটিশনার সমিতির সভাপতি ডেন্টিস্ট শহিদুল ইসলাম বলেন, নিহান কুষ্টিয়া কারিগরি বোর্ডের অধীনে একটি কোর্স করেছে। বিগত এক বছর আগে সে রাজশাহী ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানটি দিয়েছে। 

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান বলেন, ডেন্টিস্ট নিহানের বিরুদ্ধে যৌনাচারের অভিযোগ শুনেছি। লিখিত অভিযোগ পেলে সিভিল সার্জনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। 

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (চলতি দায়িত্বে) রাকিবুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের ঘটনাটি জানাজানি হলে পুলিশ গিয়ে ডেন্টিস্ট নিহানকে আটক করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে ভেড়ামারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। গতকাল আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা