× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বৈরী আবহাওয়ার কারণে ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা বাতিল

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ৩০ মে ২০২৫ ১৯:৫০ পিএম

আপডেট : ৩০ মে ২০২৫ ২০:২৩ পিএম

বৈরী আবহাওয়ার কারণে ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা বাতিল

বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল রয়েছে। যার কারণে শুক্রবার কক্সবাজার সমুদ্র সৈকতের ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩০ মে) বেলা সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী।

তিনি বলেন, ‘বৈরী আবহাওয়ায় অনেক চেষ্টা করেছি জাতীয় সার্ফিং প্রতিযোগিতা করার জন্য। কিন্তু কোনোভাবেই সম্ভব হয়ে ওঠেনি। এদিকে ভারী বর্ষণ অন্যদিকে সাগরের বড় বড় ঢেউ। এটা সার্ফিংয়ের জন্য উপযুক্ত নয়, তাই শুক্রবার (গতকাল) ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে না। আশা করি, রাতের মধ্যে একটা সিদ্ধান্ত নিতে পারব। যদি বাতাস না থাকে তাহলে রাতের মধ্যে প্যান্ডেলের কাজ শুরু করা হবে। আর শনিবার (আজ) আনুষ্ঠানিকভাবে ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।’

বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন চৌধুরী আরও বলেন, ‘বাংলাদেশ সার্ফিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে ৭ম জাতীয় সার্ফিং প্রতিযোগিতা কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে অনুষ্ঠিত হবে। এতে নারী ও পুরুষ বিভাগে প্রায় ১৫০ জন সার্ফার এই প্রতিযোগিতায় অংশ নেবেন। প্রতিযোগিতায় বিগত বছরের মতো এবারও ১ম-৩য় স্থান অর্জনকারী সার্ফারদের আর্থিক পুরস্কার দেওয়া হবে।’

জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ম্যানেজিং ডিরেক্টর মাহবুব মোর্শেদ। এবারের জাতীয় সার্ফিং প্রতিযোগিতায় বিদেশিদের জন্য একটি ইভেন্ট রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা