× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

গাইবান্ধা প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ২১:৫৮ পিএম

আপডেট : ২৯ মে ২০২৫ ২২:০৩ পিএম

সাবেক মেয়র বিপ্লবের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার সাবেক মেয়র ও বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার প্রধান বিপ্লবের বিরুদ্ধে ৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ ও প্রতিবাদ সমাবেশ করেছেন শ্রমিকরা।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে পলাশবাড়ী উপজেলা সদরের চৌমাথা মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 

পলাশবাড়ী শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি মোশফেকুর রহমান রিপনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব সরকার বকুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিভিন্ন নেতারা বক্তব্য দেন।

বক্তারা বলেন, সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে থাকাকালীন গোলাম সারোয়ার বিপ্লব শ্রমিক ইউনিয়নের প্রায় ৭০ লাখ টাকা আত্মসাৎ করেছেন। এই অর্থ ফেরত ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

শ্রমিক ইউনিয়নের সভাপতি মোশফেকুর রহমান রিপন বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর গোলাম সারোয়ার বিপ্লব শ্রমিকদের ব্যবহার করে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। তাকে পলাশবাড়ীতে অবাঞ্ছিত ঘোষণা করা হলো।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু-আলা মওদুদ বলেন, জনগণের ঘাড়ে ভর করে কেউ যদি নিজের সম্পদের পাহাড় গড়ে তোলে, তাহলে সেটা বরদাশত করা হবে না। তিনি আত্মসাৎকৃত টাকা উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন পলাশবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সহ সাধারণ সম্পাদক সাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক শাহজালাল সরকার, কোষাধ্যক্ষ সায়েদ আলী, সড়ক সম্পাদক সাদেকুল ইসলাম মিন্টু, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম মিন্টু, প্রচার সম্পাদক রাজা মিয়া এবং কার্যনির্বাহী সদস্য লুৎফর রহমান, রাজু আহমেদ ও রবিউল ইসলাম লিয়াকত প্রমুখ।

প্রতিবাদ সমাবেশ শেষে সমবেত শ্রমিকরা ১০ মিনিটব্যাপী ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা