× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত রাবি শিক্ষার্থী

রাজশাহী অফিস

প্রকাশ : ২৯ মে ২০২৫ ২০:৪০ পিএম

আপডেট : ২৯ মে ২০২৫ ২০:৪৯ পিএম

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, আহত রাবি শিক্ষার্থী

রাজশাহীতে চলন্ত আন্তঃনগর মধুমতি এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক ছাত্র আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৬টা ৫২ মিনিটে রাজশাহীর হরিয়ান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রের নাম সাজ্জাদ হোসেন। তিনি রসায়ন বিভাগে ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

বিষযটি নিশ্চিত করেছেন সাজ্জাদের সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী সোহানুর রহমান সোহান।

তিনি বলেন, ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী থেকে যাত্রা শুরু করে। কিছুক্ষণের মধ্যেই হরিয়ান এলাকায় পৌঁছলে অজ্ঞাত কেউ বাইরে থেকে ট্রেন লক্ষ করে পাথর নিক্ষেপ করে। জানালা খোলা থাকায় পাথরটি সোজা সাজ্জাদের মাথায় গিয়ে লাগে, এতে মাথা ফেটে রক্তপাত হয়। ট্রেনে থাকা অন্য সহযাত্রীদের সহায়তায় তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপাত বন্ধ করা হয়।

রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ঘটনার বিষয়ে ট্রেনে থাকা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিস্তারিত জানার চেষ্টা চলছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা