× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অনৈতিক কাজের সময় কলা ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৫ ২০:২৭ পিএম

আপডেট : ২৯ মে ২০২৫ ২০:৪৫ পিএম

অনৈতিক কাজের সময় কলা ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় অনৈতিক কাজে লিপ্ত হওয়ার সময় বাচ্চু মাতব্বর নামে এক কলা ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত বাচ্চু মাতব্বর উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামের বাসিন্দা।

বৃহস্পতিবার (২৯ মে) সকালে একই গ্রামের সুলতান খাঁর ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুলতান খাঁ নিহত বাচ্চু মাতব্বরের প্রতিবেশী।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাত ১০টার দিকে বাচ্চুকে স্থানীয় বাজারের একটি চায়ের দোকানে দেখা গেছে। এরপর তার কোনো খোঁজ না পাওয়া গেলেও বৃহস্পতিবার সকালে সুলতান খাঁর ঘরের মেঝেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। সুলতান খাঁর পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে মরদেহটি বাচ্চু মাতব্বরের বলে শনাক্ত করেন এবং পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, সুলতান খাঁ প্রায় দুই বছর যাবত প্যারালাইজড অবস্থায় ঘরে শয্যাশায়ী। বাচ্চু অনৈতিক কাজের উদ্দেশ্যে প্রতিবন্ধী সুলতান খাঁর ঘরে প্রবেশ করেছিলেন এবং সম্ভবত হঠাৎ স্ট্রোকে মারা যান। যদিও ঘটনার প্রকৃত কারণ এখনও অস্পষ্ট।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলাম। প্রতিবেশী সুলতান খাঁ একজন প্রতিবন্ধী, তার স্ত্রীর সঙ্গে নিহত বাচ্চুর সম্ভবত অনৈতিক সম্পর্ক ছিল। এসব কারণে মৃত্যু কিংবা খুন হয়েছেন কি না, সে বিষয়টি রহস্যেঘেরা। প্রাথমিক তদন্তে বাচ্চুর শরীরে তেমন কোনো গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কেবল হাতে সামান্য আঘাত রয়েছে, যা মৃত্যুর কারণ হতে পারে না। ঘটনা রহস্যজনক হওয়ায় সুলতান খাঁর স্ত্রী ও তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা