× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি সদস্যদের পদ নবায়ন নয় : ডা. এ জেড এম জাহিদ

রংপুর অফিস

প্রকাশ : ২৯ মে ২০২৫ ২০:১১ পিএম

আপডেট : ২৯ মে ২০২৫ ২০:১৮ পিএম

আওয়ামী লীগে যোগ দেওয়া বিএনপি সদস্যদের পদ নবায়ন নয় : ডা. এ জেড এম জাহিদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ বলেছেন, ১৭ বছর আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া সদস্যদের সদস্য পদ পুনরায় নবায়ন করা হবে না। তবে সে সদস্য নতুন পদের জন্য আবেদন করতে পারবেন। যাচাই-বাছাই তৃণমূল কমিটি দ্বারা সম্পন্ন করা হবে। যদি কমিটি মনে করে তাকে দলে নেওয়া যাবে, তাহলে তাকে নেওয়া হবে।

বৃহস্পতিবার (২৯ মে) বিকালে রংপুর শিল্পকলা একাডেমিতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তরুণ প্রজন্মকে বিএনপিতে যোগ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে ডা. জাহিদ বলেন, ‘যাদের বয়স ১৮ বছরের ওপরে তারা অবশ্যই বিএনপিতে যোগ দিতে পারবেন। তরুণরা যদি দলে যোগ দিতে চায়, তবে তাদের উৎসাহ দিতে হবে। তাদের জায়গা করে দিতে হবে। এ ছাড়াও বিভিন্ন স্কুল-কলেজ, মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদেরও আমরা সদস্য হিসেবে দলে চাই।’

ডা. জাহিদ বলেন, ‘বিগত ১৭ বছরে অনেক প্রতিকূলতার মাঝে অনেক নেতাকর্মীদের আমরা রাজপথে পাইনি। কিন্তু আজকে আলহামদুলিল্লাহ, আমাদের লোকের অভাব হয় না। মনে রাখবেন নেতৃত্বে তারাই আসবেন, যারা দুঃসময়ে রাজপথে ছিলেন।’

নতুন সদস্য গ্রহণ কমিটির উদ্দেশে তিনি বলেন, ‘নতুন সদস্য অন্তর্ভুক্তের সঙ্গে যুক্ত প্রত্যেক জেলার কমিটিবৃন্দ উপ-কমিটি করে প্রতিটি উপজেলা, পৌর এলাকা ওয়ার্ডভিত্তিক ভাগ করে দেবেন যেন তারা সদস্য গ্রহণ করতে পারেন। একজনের ওপর সব দায়িত্ব অর্পিত থাকবে না। প্রতিটি ইউনিয়নে সাব কমিটি করতে হবে, সে অনুযায়ী কাজ করতে হবে। এতে কম সময়ের মধ্যে সুশৃঙ্খলভাবে অনেক সদস্য অন্তর্ভুক্ত করা যাবে।’

তিনি বলেন, নারী সদস্যদের দলে অন্তর্ভুক্তির ওপর বিশেষ গুরুত্বারোপ করতে হবে। কমপক্ষে শতকরা ১৫ ভাগ নারী সদস্য সংগ্রহ করতে হবে। আমাদের দলের নেতাকর্মীরা তাদের স্ত্রী, কন্যাদেরও দলে অন্তর্ভুক্ত করতে পারেন। পাশের বাড়ির মানুষজনও যদি সদস্য হতে চায় তবে তাদের বাদ দেওয়া যাবে না। মনে রাখতে হবে ব্যক্তিস্বার্থে নয়, দলের স্বার্থে আমাদের কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপিতে এমন মানুষদের অন্তর্ভুক্ত করবেন যেন তাদের দেখে জনগণের মন গর্বে ভরে যায়। এমন কাউকে দলে নেওয়া যাবে না যার জন্য আমাদের মুখ লুকোতে হয় বা আরেকজনের কটু কথা শুনতে হয়।’

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, আমিনুল ইসলামসহ অন্যরা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা