× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপকূলে সুপেয় পানি সংরক্ষণে জেসিআইয়ের যৌথ উদ্যোগ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৭ মে ২০২৫ ১২:৪৩ পিএম

উপকূলে সুপেয় পানি সংরক্ষণে জেসিআইয়ের যৌথ উদ্যোগ

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মেঘারআইট আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় ‘স্বচ্ছ পানি, নিরাপদ জীবন ২.০’ প্রকল্পের আওতায় সুপেয় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য একটি বিশেষ রেইনওয়াটার রিজার্ভার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ মে) জেসিআই ঢাকা সাউথ ও জেসিআই বরিশাল-এর যৌথ উদ্যোগে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

জানা যায়, উপকূলীয় এ অঞ্চলে খাওয়ার পানির সংকট প্রতিদিনের বাস্তবতা। লবণাক্ততা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ও অপর্যাপ্ত অবকাঠামোর কারণে এখানকার মানুষজনকে প্রায়শই দূষিত পানি পান করতে হয়।  যা থেকে ছড়ায় নানা পানিবাহিত রোগ।

‘জেসিআই ঢাকা সাউথ ও বরিশাল’- সূত্র জানায়, এ প্রকল্পের মাধ্যমে শুধু একটি রেইনওয়াটার ট্যাংক প্রদান করেনি, বরং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি সংগ্রহ ও সংরক্ষণের প্রশিক্ষণ এবং স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণের মাধ্যমে একটি টেকসই সমাধানের ভিত্তি তৈরি করেছে।

প্রকল্পটির স্থানীয় বাস্তবায়ন সহযোগী ছিল Initiative for Coastal Development (ICD)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা