× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে পোস্ট অফিসে নাইটগার্ডের মরদেহ উদ্ধার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৯:১২ পিএম

আপডেট : ২৬ মে ২০২৫ ১৯:৩৬ পিএম

যশোরে পোস্ট অফিসে নাইটগার্ডের মরদেহ উদ্ধার

যশোর প্রধান পোস্ট অফিসের একটি নির্মাণাধীন ভবনের নিচতলার একটি কক্ষ থেকে নাইটগার্ড রবিউল ইসলামের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ মে) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

রবিউল ইসলাম মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার ধুয়াইল গ্রামের আকবর আলীর ছেলে।

রবিউলের শ্যালক শামীম বলেন, তিনি তিন মাস আগে মাগুরা থেকে যশোর পোস্ট অফিসে বদলি হয়ে আসেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে মাগুরায় থাকেন। কর্মস্থলে নিয়মিত দায়িত্ব পালন করতেন। 

তিনি আরও বলেন, রবিউল কোনো ধরনের সমস্যার কথা কখনও বলেনি। ধারণা করা হচ্ছে, চুরি ঠেকাতে গিয়ে অথবা কোনো গোপন তথ্য ফাঁসের জেরে তাকে হত্যা করা হয়েছে।

ডেপুটি পোস্টমাস্টার জেনারেল কার্যালয়ের সুপার মনিরুল আল নূর বলেন, রবিউল একজন দায়িত্বশীল কর্মী ছিলেন। তার সঙ্গে কারো কোনো বিরোধ ছিল বলে জানা নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকাণ্ডের মূল ঘটনা উদঘাটনের চেষ্টা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রবিউলের গলায় দড়ি পেঁচানো ছিল এবং তার মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। এটি আত্মহত্যা, না পরিকল্পিত হত্যাকাণ্ডÑ সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি হত্যা না আত্মহত্যাÑ তা নিশ্চিত হওয়া যায়নি। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা