× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমিজমা নিয়ে বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ২১:১৪ পিএম

জমিজমা নিয়ে বিরোধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, প্রতিবাদে মানববন্ধন

গোপালগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রবিবার (২৫ মে) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এতে বক্তৃতা দেন আম্বিয়া খাতুন, খাদিজা বেগম, কাজলী বেগম, রেহানা বেগম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘জমিজমা নিয়ে বিরোধের জেরে গত শুক্রবার ভোরে মেরী গোপীনাথপুর উত্তরপাড়া গ্রামের শাহিন মোল্লার পরিত্যক্ত ও পুরান বাড়ির তালাবদ্ধ ঘরে রহস্যজনক আগুনের ঘটনা ঘটে। এ ঘটনায় পরদিন শনিবার সেলিম হোসেন মোল্লা বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় ফুলমিয়া মোল্লাসহ ১২ জনকে আসামির করে একটি মামলা করলে প্রতিপক্ষ ফুলমিয়া মোল্লা নামে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। 

ঘর পোড়ানোর মামলার আসামি মোহাম্মদ আলীর আপন বোন আম্বিয়া বেগম বলেন, ‘তিন বছর আগে সেলিম হোসেন মোল্লা উত্তরপাড়ার ১৬ কাঠা জমির মালিকানা দাবি করে বেচার চেষ্টা করেন। কিন্তু ওই জমিতে আমার পূর্বপুরুষদের নাম থাকায় ক্রেতা ওই জমিটি কিনতে রাজি হননি। বিষয়টি ফাঁস হয়ে গেলে আমরা সংশ্লিষ্ট দপ্তরের প্রয়োজনীয় কাগজপত্র ওঠাই। তখন শফিউদ্দিন মোল্লা গংদের নামে ১৬ কাঠাসহ প্রায় আড়াই বিঘা সম্পত্তির সন্ধান পাওয়া যায়। বিষয়টি সেলিমদের জানালে তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ বিষয় নিয়ে আমরা গ্রামবাসীদের জানাই। কিন্তু সেলিম জমির মালিকানার কোনো সঠিক কাগজপত্র দেখাতে পারেননি। বরং সেলিম গংরা আমাদের জমি ফেরত না দিয়ে বিভিন্নভাবে হুমকি-ধমকি দেন। এমনকি একের পর এক মিথ্যা মামলা দিয়ে ঘায়েল করার চেষ্টা করেন। কিন্তু সর্বশেষ শনিবার ভোরে সেলিম তার মেরী গোপীনাথপুর উত্তরপাড়ার পুরান বাড়ির একটি পরিত্যক্ত তালাবদ্ধ ঘরে আগুন লাগিয়ে দেন। পরে আমার ভাই মোহাম্মদ আলীসহ ১২ জনের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করেছেন। আমরা এর প্রতিকার চাই।’ 

মানববন্ধনে অংশ নেওয়া খাদিজা বেগম আশকার আলী মোল্লার স্ত্রী জানান, ‘গ্রেপ্তার হওয়া ফুলমিয়া মোল্লা অগ্নিকাণ্ডের সময় মেরী গোপীনাথপুর উত্তরপাড়ার সোলেমান মোল্লার বাড়িসংলগ্ন পাঞ্জেগানা মসজিদে নামাজ আদায় করছিলেন। আগুনের খবর পেয়ে ফুলমিয়াসহ সবাই ঘটনাস্থলে গিয়ে নেভাতে সাহায্য করেছিলেন। অথচ এই জমিসংক্রান্ত বিরোধের জেরে তাকে আসামি করে ঘুমন্ত মানুষকে গ্রেপ্তার করানো হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আসলে জমিসংক্রান্ত বিরোধের জেরেই আমাদের লোকজনদের ঘরছাড়া করতেই নিজেদের ঘরে আগুন দিয়ে ষড়যন্ত্র করা হয়েছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা