× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণে নীতিমালা প্রয়োজন : ধর্ম প্রতিমন্ত্রী

মধ্যাঞ্চলীয় ব্যুরো

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২২ ২০:২৫ পিএম

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২ ২০:৫৫ পিএম

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

দেশে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রণয়ন করা জরুরী বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্তঃধর্মীয় সংলাপে তিনি এ সব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন থাকতে হবে। প্রতিটি ধর্মে কিছু খারাপ প্রকৃতির লোক আছে। তারা গুজব ছড়িয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশে সব ধর্মের নেতাদের এক হয়ে কাজ করতে হবে।’

ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজলসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের নেতারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা