× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৯:৪১ পিএম

কসবা সীমান্তে বিএসএফের গুলিতে দুই যুবক আহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (২৪ মে) রাত ১টার দিকে উপজেলার সীমান্তবর্তী বায়েক ইউনিয়নের সীমান্তঘেঁষা শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

আহতরা হলেনÑ শ্যামপুর গ্রামের নায়েব আলীর ছেলে আজাদ মিয়া (২৬) ও একই গ্রামের আবদুল হাকিমের ছেলে রবিউল ইসলাম রবি (২৮)। 

আহতদের পরিবার জানায়, তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আজাদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে। অন্যজন রবিকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়। 

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতের ভেতরে ঢুকে রবিউল, আজাদসহ সাত থেকে আটজনের একটি দল। তাদের দেখে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। এতে রবিউল এবং আজাদ পিঠে ও মুখে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাদের উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন অন্যরা।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত রাত দেড়টার দিকে উপজেলার শ্যামনগর এলাকার বিপরীতে ভারতীয় সীমান্তে এই ঘটনা ঘটে।

লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, আমরা সীমান্তে দুইজন আহত হওয়ার বিষয়টি জেনেছি। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে। পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল কাদের বলেন, আহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা