× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সমুদ্রবন্দর রক্ষার কাজে নৌবাহিনীকে সংযুক্ত করবে সরকার’

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৫ ১৩:৩৫ পিএম

‘সমুদ্রবন্দর রক্ষার কাজে নৌবাহিনীকে সংযুক্ত করবে সরকার’

‘পায়রা বন্দর দক্ষিণ-পশ্চিম অঞ্চলের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। দ্বিতীয়বার পরিদর্শনে দেখেছি খুব তাড়াতাড়ি সম্পন হওয়ার পথে আছে। পায়রা বন্দরকে নিয়ে আমাদের দেশে তিনটি সমুদ্রবন্দর হবে। এই তিনটি সমুদ্রবন্দর রক্ষার কাজে আমরা নৌবাহিনীকে সংযুক্ত করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের তিনটি বন্দর এবং একটি গভীর সমুদ্র বন্দরসহ ছোট ছোট বন্দরগুলো নিয়ে পোর্ট স্ট্র্যাটেজি তৈরি করার কাজে আমরা নিয়োজিত আছি’- বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের নৌ-পরিবহন ও শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম শাখাওয়াত হোসেন।

রবিবার (২৫ মে) সকাল ১০টায় পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর ২০২৫ ব্যাচের ৪৬৩ জন নবীন নাবিকের বুটক্যাম্প প্রশিক্ষণ শেষে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  

এ সময় নবীনদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ‘কোনো ব্যক্তি নয়, দেশের প্রয়োজনে জীবন বিলিয়ে দিতে হবে। দেশের সমুদ্র সীমা রক্ষার দায়িত্ব তোমাদের। ভবিষ্যতে তোমরাই ভবিষ্যতে দেশের সমুদ্র সীমানা রক্ষার পাশাপাশি গভীর সমূদ্রের নীল জলরাশি রক্ষা করবে। গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও সশস্ত্র সালাম গ্রহণ করার পাশাপাশি প্রশিক্ষণে শ্রেষ্ঠত্ব অর্জনকারী নাবিকদের হাতে পুরস্কার তুলে দেন। 

এ বছর ‘নৌপ্রধান পদক’ অর্জন করেন মো. গালিব আল মাহাদী অর্ণব। দ্বিতীয় হয়েছেন মো. হাসিব হোসেন এবং তৃতীয় স্থান অর্জন করেন নাঈম গাজী।

সংশ্লিষ্টরা জানান, পটুয়াখালীর বানৌজা শের-ই-বাংলা নৌ ঘাঁটির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ আয়োজনে দেশপ্রেম ও কর্তব্যবোধে উজ্জীবিত নবীনরা পতাকা হাতে শপথ নেন দেশের জন্য জীবন উৎসর্গের। দেশপ্রেম, শৃঙ্খলা ও সাহসিকতার অনুপম দৃষ্টান্ত স্থাপন করে নবীন নাবিকদের এই পদার্পণ ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক বার্তা দেয়।

অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন নবীন নাবিকদের গর্বিত অভিভাবক এবং গণমাধ্যমকর্মীরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা