× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চমেক হাসপাতালে শিশু কিডনি ওয়ার্ড চালু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৪ মে ২০২৫ ২২:২৪ পিএম

চমেক হাসপাতালে শিশু কিডনি ওয়ার্ড চালু

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্বতন্ত্র শিশু কিডনি ওয়ার্ড চালুর মাধ্যমে শিশু স্বাস্থ্যসেবায় নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। শনিবার (২৪ মে) সকালে হাসপাতালের দ্বিতীয় তলায় নতুন এই ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর মাধ্যমে চট্টগ্রামের কিডনি রোগে আক্রান্ত শিশুরা এক দশক পর স্বতন্ত্র ওয়ার্ড পেল।

কিডনি ওয়ার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পিএনএসবির সাবেক সভাপতি প্রথিতযশা শিশু কিডনি চিকিৎসক প্রফেসর মোহাম্মদ হানিফ। তিনি বলেন, দেশে শিশু কিডনি রোগী বাড়ছে। এ বিষয়ে মানুষকে সচেতন করতে হবে। চট্টগ্রাম মেডিকেল কলেজে আলাদা ওয়ার্ডের মাধ্যমে এক নতুন অধ্যায়ে যাত্রা করেছে। দেশে এখন চিকিৎসাসেবার মান বেড়েছে। এখানে রোগীরা উন্নতমানের চিকিৎসাসেবা পাবে। ঢাকানির্ভরতা কমে আসবে।

শিশু কিডনি ওয়ার্ডের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সনৎ কুমার বড়ুয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আবদুর রব, চট্টগ্রাম মেরিন সিটি হাসপাতালের শিশু বিভাগীয় প্রধান প্রফেসর ডা. বাসনা রাণী মুহুরী, কিডনি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. নুরুল হুদা, শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ মুছা মিয়া, বিপিএ’র সাবেক সদস্য সচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক প্রফেসর ডা. গোলাম হাবিব, সহযোগী প্রফেসর ডা. কিরিটি প্রসাদ দেব। শুভেচ্ছা বক্তব্য দেন কিডনি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মারুফ-উল-কাদের। শিশু কিডনি ওয়ার্ডের চিকিৎসার বিষয়ক ধারণাপত্র উপস্থাপন করেন ডা. সুস্মিতা সেন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালন করেন ডা. তাসফিসা তাবাসসুম।

২০১৩ সালের ১১ ডিসেম্বর চমেক হাসপাতালে শিশু কিডনি রোগীদের চিকিৎসার জন্য চালু করা হয়েছিল মাত্র ১১ শয্যার একটি ওয়ার্ড। তখন শিশুস্বাস্থ্য বিভাগের ভেতরে গাদাগাদি করে চিকিৎসাসেবা নিতে হতো। রোগীর সংখ্যা বাড়তে থাকায় পরে শয্যা সংখ্যা বাড়িয়ে ১৫টি করা হয়। শিশু রোগীদের ঝুঁকি, ভোগান্তি এবং চাহিদার কথা চিন্তা করে সুরক্ষিত পরিবেশে এই স্বতন্ত্র ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

নতুন শিশু কিডনি ওয়ার্ডের জন্য সব ধরনের সুযোগ-সুবিধা প্রদানের আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন। তিনি বলেন, ‘শিশু রোগীদের উন্নত ও নিরাপদ চিকিৎসাসেবার পরিবেশ নিশ্চিতে আমরা সদা সচেষ্ট। রোগীদের স্বজনরাও এতে অনেকটা স্বস্তি পাবেন।’

শিশু কিডনি রোগ বিভাগের চিকিৎসক ডা. মারুফ-উল-কাদের বলেন, ‘এখন আলাদা ওয়ার্ডে শিশুদের সুরক্ষিত পরিবেশে উন্নত চিকিৎসাসেবা দেওয়া অনেক সহজ হবে। কর্তৃপক্ষের এই উদ্যোগ চট্টগ্রামবাসীর জন্য বড় সুখবর। এতে শিশু রোগীরা ডায়ালাইসিস সুবিধাসহ সব ধরনের সুবিধা পাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা