× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উন্নয়নের সঙ্গে দুর্গম এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে হবে : পার্বত্য উপদেষ্টা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫ ২২:১৯ পিএম

আপডেট : ২৩ মে ২০২৫ ২২:২৯ পিএম

উন্নয়নের সঙ্গে দুর্গম এলাকায় কর্মসংস্থান সৃষ্টি করতে হবে : পার্বত্য উপদেষ্টা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, শহর এবং পাহাড়ের দুর্গম এলাকায় সমন্বয়ের মাধ্যমে সরকারি উন্নয়নকাজ করতে হবে। শুধু পৌরসভা ও সদরকেন্দ্রিক উন্নয়ন কার্যক্রম করলে হবে না। পাহাড়ের প্রত্যন্ত দুর্গম এলাকায় সরকারের উন্নয়ন কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। 

শুক্রবার (২৩ মে) সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এনেক্স ভবনে অনুষ্ঠিত অভিযোগ প্রতিকার ব্যবস্থা (জিআরএস) বিষয়ে দক্ষতা বৃদ্ধি সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সুপ্রদীপ চাকমা বলেন, সদর উপজেলার ৭০ শতাংশ উন্নয়ন হলে উপজেলাগুলোয়ও ন্যূনতম ৩০ শতাংশ উন্নয়নমূলক কাজ করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলের উন্নয়ন করতে হলে নারী উদ্যোক্তাদের কাজে লাগাতে হবে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুল খালেক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অতুল সরকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খিসাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা এই কর্মশালায় অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা