× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি!

কুষ্টিয়া প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫ ২২:১৮ পিএম

আপডেট : ২৩ মে ২০২৫ ২২:২৮ পিএম

চাঁদা না দিলে গুলি করে হত্যার হুমকি!

কুষ্টিয়ার কুমারখালীতে এক কাঠ ব্যবসায়ীর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ২৪ ঘণ্টার মধ্যে চাঁদার টাকা না দিলে তাকে গুলি করে হত্যারও হুমকি দেওয়া হয়।

বৃহস্পতিবার (২২ মে) রাত সাড়ে ৮টার দিকে ওই ব্যবসায়ীর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে কল করে এই হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় রাতেই থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী আশরাফুল আলম। তিনি উপজেলার যদুবয়রা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চর এতমামপুর গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে।

পুলিশ ও লিখিত অভিযোগ সূত্রে জানা গছে, গত বৃহস্পতিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে আশরাফুল আলমের মোবাইল ফোনে এক ব্যক্তি কল দেন। তিনি বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে আমাকে পাঁচ লাখ টাকা দিবি, যদি না দিস তোর জন্য ৬টি বুলেট বরাদ্দ আছে।’

এর আগে ২০ মে একই নম্বর থেকে আশরাফুলকে প্রথমে কল দেওয়া হয়েছিল। সেদিন ওই ব্যক্তি বলেন, ‘আগামীকালের মধ্যে পাঁচ লাখ টাকা দিবি। যদি না দিস তাহলে তোর লাশ যেকোনো জায়গায় পড়িয়া থাকিবে।’

আশরাফুল আলম বলেন, ‘ফোনে অজ্ঞাত ব্যক্তি বার বার পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করছেন। টাকা না দিলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। পরিবার নিয়ে খুবই আতঙ্কে আছি। থানায় লিখিত অভিযোগ করেছি।’ তার ভাষ্য, ‘আওয়ামী লীগ পরিবারের সন্তান হওয়ায় দুর্বৃত্তরা ফোনে চাঁদা চেয়ে হুমকি দিচ্ছেন।’

তবে ঘটনা জানতে ওই ফোন নম্বরটিতে গতকাল শুক্রবার বিকালে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, ‘হুমকি প্রদানকারী ওই দুর্বৃত্তের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা