হবিগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৫ ১৯:১৩ পিএম
আপডেট : ২৩ মে ২০২৫ ১৯:২১ পিএম
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। শুক্রবার (২৩ মে) ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থেকে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেপ্তারর করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেনÑ চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নয়লাডাঙ্গা গ্রামের আব্দুল মতিনের ছেলে মো. রাসেল ও একই জেলার শিবগঞ্জ থানার পাকাটুলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে বাবু হোসেন।
জানা যায়, গতকাল ভোরে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ ব্রাহ্মণডুরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলগেটের সামনে মাদকবিরোধী অভিযান চালায় র্যাব-৯। এ সময় মাদক ব্যবসায় জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের কাছ থেকে ৭০ কেজি গাঁজাসহ একটি ট্রাক জব্দ করা হয়।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)-৯ মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘পরবর্তী সময়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে। গ্রেপ্তাকৃত ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক গ্রেপ্তার হওয়া ব্যক্তি ও জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।’