বুড়িচং (কুমিল্লা) প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৫ ২০:৩০ পিএম
আপডেট : ২২ মে ২০২৫ ২২:১৪ পিএম
কুমিল্লার বুড়িচংয়ে ইউনিয়ন বিএনপির অনুমোদনহীন কমিটি প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিক্ষোভকারীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।
বৃহস্পতিবার (২২ মে) বিকালে উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির নবগঠিত অনুমোদনহীন কমিটি প্রকাশের প্রতিবাদ এবং কমিটি বাতিলের দাবি জানান ওই ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা মোকাম ইউনিয়ন বিএনপির অনুমোদনহীন কমিটি বাতিল করে পুনর্গঠনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেনÑ বুড়িচং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জহিরুল ইসলাম, মোকাম ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া, বুড়িচং উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. টিপু সুলতান, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি কবির হোসেন লিটন, বিএনপি নেতা মো. রাকিব উদ্দিন, মো. আবু তাহের, মো. আক্তার হোসেন, মো. আব্দুল লতিফ, হারুনুর রশিদ, মোহাম্মদ শাহ আলম, কবির হোসেন, ইউনিয়ন যুবদলের সভাপতি শাহজাদা মোহন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম, যুবদল নেতা মো. জামাল উদ্দিন, শাহজাহান সাজু, জাহাঙ্গীর আলম, শাহজাহান খোকন, মোকাম ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি মো. ইউনুছ, নিমসার কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জামির হোসেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু দারুল নাঈম, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহসভাপতি আবুল কালাম, উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক নবী নেওয়াজ, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. সেলিম মিয়া প্রমুখ।