× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তেলবাহী ট্রেন লাইনচ্যুত

প্রায় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

জয়পুরহাট প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১৯:৪৭ পিএম

আপডেট : ২২ মে ২০২৫ ২০:০০ পিএম

প্রায় ৭ ঘণ্টা পর স্বাভাবিক হলো ট্রেন চলাচল

জয়পুরহাট সদর উপজেলার পুরানাপৈল এলাকায় তেলবাহী ট্রেনের একটি ট্যাংকারের দুটি চাকা লাইনচ্যুত হওয়ার প্রায় ৭ ঘণ্টা পর পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার (২১ মে) রাত সাড়ে ৯টা থেকে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এ সময় আপ-ডাউনে ঢাকা, খুলনা, পঞ্চগড়, কুড়িগ্রাম, চিলাহাটীগামী ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এসব ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে রংপুর ডিপোর উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী একটি ট্রেন বুধবার রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদরের পুরানাপৈল এলাকায় এসে দুটি চাকা লাইনচ্যুত হয়। এতে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ডাউনে চিলাহাটী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেন, ঢাকাগামী নীলসাগর এক্সপ্রেস, ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেন ও আপে ঢাকা থেকে চিলাহাটীর উদ্দেশে ছেড়ে আসা চিলাহাটী এক্সপ্রেস ট্রেন, রাজশাহী থেকে পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে আসা বাংলাবান্ধা এক্সপ্রেস, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস, পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেস, চিলাহাটীগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন রেলস্টেশনে ও পঞ্চগড় এক্সপ্রেস বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।

পার্বতীপুর থেকে উদ্ধারকারী (রিলিফ) ট্রেন রাত ২টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৩টার দিকে তেলবাহী ট্রেনের একটি ট্যাংকার তিনটি চাকা লাইনে তুলে জয়পুরহাট রেলস্টেশনে নিয়ে আসে। ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের পর বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে পার্বতীপুর-সান্তাহার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। 

খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের যাত্রী সাইফুল ইসলাম বলেন, তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি দীর্ঘ সময় পাঁচবিবি স্টেশনে আটকা ছিল। আমরা যাত্রীরা ভোগান্তিতে পড়েছিলাম।

জয়পুরহাট স্টেশন মাস্টার নাহিদা আকতার বলেন, তেলবাহী একটি ট্রেন পুরানাপৈল এলাকায় লাইনচ্যুত হয়েছিল। এ কারণে ট্রেন চলাচল বিলম্বিত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা