× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মার বালুমহাল দখল নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৭

ঈশ্বরদী (পাবনা) প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৫ ১৮:৫২ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

পাবনার ঈশ্বরদীতে বালুমহাল দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। সংঘর্ষের মধ্যে সাতজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টার দিকে পদ্মা নদীর তীরবর্তী উপজেলার সাড়াঘাটে এ ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধরা হলেন, ঈশ্বরদী রূপপুরের লালু, সাড়া গোপালপুর এলাকার সানাউল্লাহ, কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম এলাকার সেলিম, একই এলাকার সৈকত, চপল সরদার, রিপন ও গোলাপনগরের রাসেল। এর মধ্যে গুরুতর আহত সেলিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, পদ্মা নদীর নাটোরের লালপুর উপজেলা প্রান্তের একটি বালুমহালের ইজারা পেয়েছেন মোল্লা ট্রেডার্সের স্বত্বাধিকারী শহিদুল মোল্লার পক্ষের ইঞ্জিনিয়ার কাকন। ওই মহালের বিপরীত প্রান্ত সাড়াঘাঁট বালুমহালের ইজারা পেয়েছেন ঈশ্বরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি। ওই ঘাটের বালু উত্তোলন ও বালু বহনকারী নৌকার খাজনা আদায় করতে টনি বিশ্বাসের লোকজন গেলে এতে অপর পক্ষ কাকনের লোকজন বাধা দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে গোলাগুলি হলে এতে সাতজন হন।

উপজেলা যুবদলের আহ্বায়ক সুলতান আলী বিশ্বাস টনি বলেন, আমরা সরকারি অনুমোদন নিয়ে বালু উত্তোলন ও খাজনা আদায় করি। তাতে শহিদুল মোল্লা ও কাকনের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।

অভিযোগ নিয়ে অপর পক্ষ কাকনের বক্তব্য পাওয়া যায়নি।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা